Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

স্বাধীনতা দিবসেই রুশ পরমাণুকেন্দ্রে হামলা ইউক্রেনের

২৪ আগস্ট। ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই দিনেই রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল জেলেনস্কি বাহিনী। রবিবারের এই ড্রোন হামলায় বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার।

স্বাধীনতা দিবসেই রুশ পরমাণুকেন্দ্রে হামলা ইউক্রেনের
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

মস্কো: ২৪ আগস্ট। ইউক্রেনের স্বাধীনতা দিবস। সেই দিনেই রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল জেলেনস্কি বাহিনী। রবিবারের এই ড্রোন হামলায় বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। ভিডিওতে দেখা গিয়েছে, কুর্স্ক অঞ্চলের ওই বিদ্যুৎকেন্দ্রের একটি অংশে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। তবে হতাহতের কোনও খবর নেই। কুর্স্কের পাশাপাশি উত্তর লেনিনগ্রাদের তেল সরবরাহকারী সংস্থার কেন্দ্রে হামলা চালায় ইউক্রেন। হাজার চেষ্টা সত্ত্বেও রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যেই এই হামলায় সংঘাত আরও বাড়তে পারে বলে অনুমান আন্তর্জাতিক মহলের।

Advertisement

রুশ আধিকারিকরা জানান, শনিবার রাত থেকেই কুর্স্কের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ৯৫ শতাংশ ড্রোন ধ্বংস করে দেয় রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে বাকি ড্রোনগুলি বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে। মধ্যরাতের ড্রোন হামলায় একটি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে বিদ্যুৎকেন্দ্রের তিন নম্বর রিয়্যাক্টরের কার্যক্ষমতা ৫০ শতাংশ কমে যায়। তবে কোনও তেজষ্ক্রিয় বিকিরণ হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ