Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটের ঘোষণার আগেই জনসংযোগ চালিয়ে জমি ‘কর্ষণ’ করেছেন উদয়ন

ভোট ঘোষণার আগে দিনহাটা বিধানসভার প্রতিটি অঞ্চল ধরে ধরে কখনও ‘বাড়ি বাড়ি উদয়ন’, আবার কখনও ‘পায়ে হেঁটে গ্রামে’ নাম দিয়ে প্রথম রাউন্ডের জনসংযোগ সেরেছেন মন্ত্রী উদয়ন গুহ।

ভোটের ঘোষণার আগেই জনসংযোগ চালিয়ে জমি ‘কর্ষণ’ করেছেন উদয়ন
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজীব বর্মন, দেওয়ানহাট: ভোট ঘোষণার আগে দিনহাটা বিধানসভার প্রতিটি অঞ্চল ধরে ধরে কখনও ‘বাড়ি বাড়ি উদয়ন’, আবার কখনও ‘পায়ে হেঁটে গ্রামে’ নাম দিয়ে প্রথম রাউন্ডের জনসংযোগ সেরেছেন মন্ত্রী উদয়ন গুহ। সেই জনসংযোগের মাধ্যমেই দিনহাটার জমি কতটা শক্ত তা আগেই মেপে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতা। পরবর্তীতে কলকাতা থেকে তাঁর নাম দিনহাটার প্রার্থী হিসাবে ঘোষণা হতেই তেড়েফুঁড়ে প্রচারে নেমেছেন তিনি। 

Advertisement

ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগে থেকেই দিনহাটা বিধানসভা এলাকার বাড়ি বাড়ি গিয়ে রাজ্যের প্রকল্পগুলি নিয়ে প্রচার ও জনসংযোগে নেমেছিলেন বিদয়ী বিধায়ক উদয়ন গুহ। অঞ্চল ধরে ধরে প্রায় প্রতিদিনই দিনহাটার কোনো না কোনো বুথে গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অভাব অভিযোগ শুনেছেন। বিধানসভা ভোটকে পাখির চোখ করে বুথে বুথে রাজ্য সরকারের উন্নয়নের প্রচার চালিয়েছেন। কিন্তু তখন সেভাবে দিনহাটায় দলীয় কর্মসূচি দেখা যায়নি বিরোধীদের। ফলে কার্যত বিরোধী শূন্য মাঠেই বাড়ি বাড়ি জনসংযোগ করে ভোটের আগেই রাজনৈতিক জমি চাষ করতে দেখা গিয়েছে তাঁকে। এখন তা বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে। 
উদয়ন গুহ বলেন, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। এলাকার মানুষের বিপদে-আপদে তৃণমূলের সৈনিকরা ছুটে যান। বিরোধীদের তো শুধু ভোট এলেই দেখা যায়। তারপর তাঁদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যাঁরা মানুষের পাশে থাকেন না, তাঁদের কেন ভোট দেবে জনগণ। 
একুশের ভোটে দিনহাটায় বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক থাকলেও এবারের ভোটে বিজেপি এই আসনে প্রার্থী বদল করে করেছে। প্রার্থী করা হয়েছে অজয় রায়কে। ভোট রাজনীতিতে নবীন বিরোধী প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল। তৃণমূলের কটাক্ষ, বিজেপি যাঁকে প্রার্থী করেছে তিনি আগে কোনোদিন ভোটেই প্রতিদ্বন্দ্বিতা করেননি। তাই বিধানসভার মতো ভোটে এমন নতুন প্রার্থীকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তিনি এখনও ভোটের প্রচারে হওয়াই তুলতে পারেননি। 
যদিও দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায় বলেন, মানুষ বিজেপির সঙ্গে আছে। ভোটবাক্সে এর জবাব মিলবে। একুশের বিধানসভা ভোটে উনি হেরেছিলেন। এবার আমার কাছে হারবেন। ৪ মে’র পর ওঁকে আর দিনহাটায় খুঁজে পাওয়া যাবে না। 

সম্পর্কিত সংবাদ