Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ইউসিসি: নীতীশের দলের উপর চাপ বাড়াল আরজেডি

অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়ে জেডিইউয়ের অন্দরে মতের অমিলকে আরও উসকে দিলেন আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র।

ইউসিসি: নীতীশের দলের উপর চাপ বাড়াল আরজেডি
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়ে জেডিইউয়ের অন্দরে মতের অমিলকে আরও উসকে দিলেন আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র। ইউসিসিকে বিভেদমূলক পদক্ষেপ দাবি করে নীতীশ কুমারের দলকে এনডিএ ছেড়ে আরজেডির সঙ্গে সরকার গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ২০২৯ সালের মধ্যে এনডিএ শাসিত সব রাজ্যে ইউসিসি চালু হয়ে যাবে। বিহারে বিজেপির জোটসঙ্গী  জেডিইউয়ের অন্দরে এই নিয়ে মতপার্থক্য শুরু হয়েছে। বীরেন্দ্র বলেন, ‘মূল্যবৃদ্ধি ও বেকারত্বের মতো সমস্যাগুলোর সমাধান বিজেপির কাছে নেই। তাই ইউসিসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে তারা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ