অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ: বাহরিনকে হারালেও সেনেগালের কাছে বশ মানল বিবিয়োনা ব্রিগেড
  • ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাকু: বাহরিনকে হারিয়েও শেষরক্ষা হল না। সেনেগালের কাছে বড়ো ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে প্রবল চাপে ভারত। সোমবার সকালে বাকুতে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাহরিনকে ৪-৩ ব্যবধানে হারাল তারা। এদিন দেশের হয়ে জোড়া লক্ষ্যভেদ লালরেমরুয়াতাফেলার। এছাড়াও জাল কাঁপায় এনগাইরাংবাম এবং নিবাস। এর আগে লাওস ও ক্যামেরুনকেও হারিয়েছিল বিবিয়ানো ব্রিগেড। তবে গ্রানাডার বিরুদ্ধে ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়। 

Advertisement

তবে দ্বিতীয় ম্যাচে অবশ্য শক্তিশালী সেনেগালের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেনি বিবিয়ানোর ভারত। ১-৬ গোলে হারের পর বিধ্বস্ত গোটা দল। আফ্রিকান দেশটির পাওয়ার ফুটবলই পার্থক্য গড়ে দিল। ভরাডুবির জন্য ক্লান্তিকেই দায়ী করেছেন কোচ বিবিয়ানো।