Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

দুই পৃথিবী

জল্পনাই সত্যি হল। আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের মরশুমে মুক্তি পাচ্ছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন খোদ অভিনেতাই।

দুই পৃথিবী
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•জল্পনাই সত্যি হল। আগামী ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের মরশুমে মুক্তি পাচ্ছে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। বৃহস্পতিবার এই ঘোষণা করলেন খোদ অভিনেতাই। মনে করা হয়েছিল, দীর্ঘদিন পর এ বছর বক্স অফিসে মুখোমুখি জিৎ ও দেবের দ্বৈরথ দেখার সুযোগ পাবেন দর্শক। কারণ ওই একই সময় দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও বৃহস্পতিবারই দেব জানালেন তাঁর ছবির মুক্তি পিছচ্ছে। ফলে স্বাধীনতা দিবসের মরশুমে জিতের ছবি ঘিরে উন্মাদনা তুঙ্গে। এর আগে পুজোর মরশুমে জিতের ছবিটি মুক্তি পাওয়া কথা ছিল। সে সময় মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’। তবে স্ক্রিনিং কমিটির বৈঠকের পর তা পিছিয়ে দেওয়া হয়েছিল। সূত্রের খবর, সেই বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন জিৎ। পরবর্তীতে তাঁর ছবিটি মে মাসে মুক্তি পাওয়ার ঘোষণা হয়েছিল। তাও অবশ্য পিছিয়ে যায়। এবার স্বাধীনতা দিবসের মরশুমে দেখা যাবে ছবিটি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ