Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

এয়ার শো চলাকালীন দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর দু’টি বিমান

প্রদর্শনী চলাকালীন মাঝ আকাশে দুর্ঘটনার কবলে দুই মার্কিন যুদ্ধবিমান। রবিবার আমেরিকার আইডাহোয় মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে একটি এয়ার শো চলাকালীন ঘটনাটি ঘটেছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দু’টি যুদ্ধবিমান আছড়়ে পড়ার আগেই চালকরা সেগুলি থেকে বেরিয়ে যান।

এয়ার শো চলাকালীন দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর দু’টি বিমান
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: প্রদর্শনী চলাকালীন মাঝ আকাশে দুর্ঘটনার কবলে দুই মার্কিন যুদ্ধবিমান। রবিবার আমেরিকার আইডাহোয় মাউন্টেন হোম এয়ারফোর্স বেসে একটি এয়ার শো চলাকালীন ঘটনাটি ঘটেছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দু’টি যুদ্ধবিমান আছড়়ে পড়ার আগেই চালকরা সেগুলি থেকে বেরিয়ে যান।

Advertisement

মার্কিন প্যাসিফিক ফ্লিটের ন্যাভাল এয়ারফোর্সের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানান,  মার্কিন নৌবাহিনীর দু’টি ‘ইএ ১৮-জি গ্রোলারস’ যুদ্ধবিমানের সংঘর্ষ হয়। চোখের নিমেষে মাটিতে আছড়ে পড়ে সেগুলি। যদিও দুই বিমানের চারজন ক্রু নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। তাঁদের অবস্থা স্থিতিশীল। ইতিমধ্যে দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, উড়ানের মধ্যে আচমকাই খুব কাছাকাছি চলে আসে বিমানদু’টি। মুহূর্তের মধ্যে দু’টির সংঘর্ষ হয়। এর পরেই আকাশে একসঙ্গে পাক খেতে খেতে বিমান দু’টি নীচে নেমে আসে। আগুনের ফুলকি বেরতেও দেখা যায়। তার মধ্যেই দু’টি বিমান থেকে চারটি প্যারাশুট নিয়ে ক্রু’রা বেরিয়ে আসে। তার পরেই দু’টি বিমান আছড়ে পড়ে মাটিতে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।  দুর্ঘটনার পর ধোঁয়ায় ঢেকেছে আকাশ। -পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ