Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রহস্যজনকভাবে নিখোঁজ দুই নাবালিকা

ময়নাগুড়িতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা। একজনের বয়স ১০ বছর।

রহস্যজনকভাবে নিখোঁজ দুই নাবালিকা
  • ২৭ আগস্ট, ২০২৬ ১৬:৪৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়িতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা। একজনের বয়স ১০ বছর। অপরজনের বয়স ৮ বছর। ঘটনাটি ঘটেছে পশ্চিম শালবাড়ী এলাকায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, নিখোঁজ নাবালিকাদের নাম বর্ণালী হাজরা ও সোনালী হাজরা। কয়েক বছর আগে তাদের বাবা মারা গিয়েছে। মা অন্যত্র চলে গিয়েছে। দাদুর বাড়িতেই তারা ছোট থেকে থাকে। বুধবার বিকেলে হঠাৎ দু’জন বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে আসেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ