Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সই বিতর্কের অভিযোগের নেপথ্যে তৃণমূলেরই দুই বিধায়ক! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক শুভেন্দু

সই বিতর্কে নয়া মোড়। নবান্নে সাংবাদিক বৈঠকে আজ বড় তথ্য সামনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, সই বিতর্কে খোদ তৃণমূলেরই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই থানাতে অভিযোগ দায়ের করা হয়।

সই বিতর্কের অভিযোগের নেপথ্যে তৃণমূলেরই দুই বিধায়ক! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক শুভেন্দু
  • ১ জুন, ২০২৬ ১৫:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সই বিতর্কে নয়া মোড়। নবান্নে সাংবাদিক বৈঠকে আজ বড় তথ্য সামনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানান, সই বিতর্কে খোদ তৃণমূলেরই দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই থানাতে অভিযোগ দায়ের করা হয়।  ঋতব্রত বন্দোপাধ্যায় ও সন্দীপন সাহা এই অভিযোগের নেপথ্যে রয়েছে বলে জানায় মুখ্যমন্ত্রী। 

Advertisement

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পাঠানো একটি রেজোলিউশনকে কেন্দ্র করেই গোটা ঘটনার সূত্রপাত। গত ২০ মে তৃণমূলের সাধারণ সম্পাদক একটি রেজোলিউশনের কপি পাঠান, যেখানে ৭০ জন বিধায়কের স্বাক্ষর ছিল। ওই রেজোলিউশনের কপিতে ব্লক লেটারে ১০ জনের নামও লেখা ছিল। তিনি আরও জানান, ২৭ মে দুই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা বিষয়টি নিয়ে বিধানসভার স্পিকারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেন। 

আজকে সাংবাদিক বৈঠকে এবিষয়ে খোলাসা হতেই দলবিরোধী কাজের অভিযোগে দুই বিধায়ককে দল থেকে বহিস্কৃত করে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর জানান, তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক ঋতব্রত ও সন্দীপন স্পিকারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। বিষয়টি তাঁর নজরে আসার পর তিনি পুলিশমন্ত্রী হিসেবে তদন্তের গুরুত্ব বিবেচনা করে সিআইডি তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় প্রযোজ্য আইন অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ করা হবে। পাশাপাশি তিনি বলেন, অভিযুক্ত বা সংশ্লিষ্ট কারও শারীরিক অসুস্থতা বা অন্য কোনও সমস্যা থাকলে তাঁকে সময় দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তদন্তকারী অফিসারের উপর নির্ভর করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ