Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কমিশনের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির

তৃণমূলের দুই শিবির নির্বাচন কমিশনে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারম্যান নির্বাচনের খবর নিয়ে রাজনীতিতে জল্পনা। বিস্তারিত পড়ুন।

কমিশনের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের দুই শিবিরই মঙ্গলবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল। সোমবার রাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বৈঠকে বসে ‘ন্যাশনাল ওয়ার্কিং কমিটি’ ঠিক করে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাঁই হয়নি। মঙ্গলবার সকালে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে তালিকা প্রকাশ করে বলা হয়, ২০ জুন তাদের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সেই চিঠি কমিশনকে এদিন দিয়েছে মমতা-শিবির। পালটা এদিন রাতেই কমিশনে যান ঋতব্রত, অরূপ রায়, আখরুজ্জামান, জাভেদ খান, সন্দীপন সাহারা। তাঁরা কি তৃণমূলের প্রতীক দাবি করতেই গিয়েছিলেন? ঋতব্রত বলেন, ‘আমরাই তো তৃণমূল। প্রতীক দাবির প্রশ্ন ওঠে না।’ ঋতব্রত শিবিরের পার্টি অফিস হচ্ছে রাজডাঙা মেইন রোডে। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া দলীয় পদ ছাড়ার ঠিক তিন দিনের মাথায় ঋতব্রতর সঙ্গে দেখা করলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।     

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ