Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণী কেন্দ্রে প্রচারের ফাঁকে রোগী দেখলেন তৃণমূলের দুই ডাক্তার প্রার্থী

ভোটের প্রচারের ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির গড়ছেন তৃণমূলের দু’জন প্রার্থী। কল্যাণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশিষ্ট চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডল।

কল্যাণী কেন্দ্রে প্রচারের ফাঁকে রোগী দেখলেন তৃণমূলের দুই ডাক্তার প্রার্থী
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: ভোটের প্রচারের ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির গড়ছেন তৃণমূলের দু’জন প্রার্থী। কল্যাণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশিষ্ট চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডল। হরিণঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক রাজীব বিশ্বাস। দু’জনে প্রচারের ফাঁকে দেখছেন রোগী। মঙ্গলবার দুপুরে কল্যাণী ব্লকের মদনপুরের মার্ফোডাঙায় একটি স্বাস্থ্যশিবিরে উপস্থিত হন অতীন্দ্রনাথবাবু। সেখানে একটি টেবিলে বসে অসুস্থদের চিকিৎসা করেন। একইভাবে বিভিন্ন গ্রামে প্রচারে বেরিয়ে রোগী দেখার কাজ করছেন রাজীববাবু।

Advertisement

অতীন্দ্র মণ্ডল বলেন, ‘স্বাস্থ্য শিবির হয়েছিল। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সেখানে এসেছিলেন। মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ।’ এছাড়া হরিণঘাটা বিধানসভা কেন্দ্রেও একই চিত্র। রাজীব বিশ্বাস প্রচারের ফাঁকে মানুষের চিকিৎসা করছেন। রাজনৈতিক কর্মসূচির ফাঁকে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ইতিবাচক নজরে দেখছেন স্থানীয় বাসিন্দারা। ভোটের আবহে যেখানে রাজনৈতিক তরজা চরমে, সেখানে দুই চিকিৎসক-প্রার্থীর এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করেছে নির্বাচনী প্রচারে, মন্তব্য মানুষের।
প্রচারে পিছিয়ে নেই বিজেপি, সিপিএমও। কল্যাণী কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে সিপিএম প্রার্থী সবুজ দাস জোরকদমে প্রচার চালাচ্ছেন। গত বিধানসভা নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। কল্যাণী হাতের তালুর মতো চেনা বলে দাবি সবুজবাবুর। বলেন, ‘মানুষের দাবি নিয়ে লড়াইয়ের ময়দানে আছি, ছিলাম, থাকব।’ পাশাপাশি বিজেপি প্রার্থী অসীম সরকার প্রচারে ঝড় তুলেছেন। এবারও তিনি আশাবাদী। বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত সারা আর ভিড় প্রমাণ করছে মানুষ পরিবর্তন চাইছে।’
ছবি আছে 

Advertisement
সম্পর্কিত সংবাদ