Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মৎস্যজীবীদের খোঁজে নামল ২টি ট্রলার, সঙ্গে উপকূলরক্ষী বাহিনী

দক্ষিণ ২৪ পরগনার শঙ্করপুরে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে দুটি ট্রলার ও উপকূলরক্ষী বাহিনী সমুদ্রে নামল। বিস্তারিত জানুন।

মৎস্যজীবীদের খোঁজে নামল  ২টি ট্রলার, সঙ্গে উপকূলরক্ষী বাহিনী
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরের অভিশপ্ত ট্রলারে থাকা অনেকেই এখনও নিখোঁজ। তাঁরা কোথায় আছেন, জানা যায়নি এখনও। ওই মৎস্যজীবীদের জীবিত থাকার সম্ভাবনাও ক্রমশ কমছে। এমন অবস্থায় নতুন করে নিখোঁজদের খোঁজ শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। 

Advertisement

মৎস্যজীবীদের খুঁজতে রবিবার দুটি ট্রলার পাঠানো হয়েছে সমুদ্রে। সঙ্গে রয়েছে উপকূলরক্ষী বাহিনীর জাহাজও। সূত্রের খবর, গত সপ্তাহে ১০ জনের দেহ উদ্ধার হওয়ার পর সার্চ অপারেশন স্থগিত করে দেওয়া হয়েছিল। কিন্তু কদিন আগে উপকূলরক্ষী বাহিনীর তরফে প্রশাসনের কাছে দুটি ট্রলার দেওয়ার আরজি জানানো হয়। তাদের নিয়ে ফের বাঘেরচর এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে কোস্ট গার্ড। জানা গিয়েছে, পাথরপ্রতিমার গোবর্ধনপুরের কাছে ওই বাঘের চর এলাকাতেই দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার হয়েছিল। তার আশপাশে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজাখুঁজি করা হচ্ছে। আধিকারিকদের দাবি, ঢেউয়ের স্রোতে ওরা কোথায় ভেসে গিয়েছে তা আন্দাজ করা কঠিন। তবুও তল্লাশি চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অন্যান্য ট্রলার মালিকদের বলে দেওয়া হয়েছে, তাঁদের মাছ ধরতে যাতায়াতের পথে কোথাও কোনো দেহ ভাসতে দেখা গেলে যেন খবর দেওয়া হয়। এদিকে যে দশজনের দেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে, তাঁদের ডিএনএ পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। ফলে পরিবারের হাতে দেহ তুলে দিতে আরও কিছুটা সময় লাগবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ