খড়্গপুর শহরের আরামবাটি এলাকায় বৃহস্পতিবার থেকে নিখোঁজ দুই কিশোর। জানা গিয়েছে, তারা ওই দিন দুপুরে স্থানীয় একটি জলাশয়ে নেমে তলিয়ে যায়। গতকাল, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিস, দমকল, স্থানীয়রা তল্লাশি চালিয়েও তাঁদের কোনও খোঁজ পায় নি। শুক্রবার সকালে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে।


