Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গৃহপ্রবেশের জল ভরতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন দুই বোন

গৃহপ্রবেশের জন্য গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে বারাকপুর মঙ্গল পান্ডে ঘাটে তলিয়ে গেলেন দুই বোন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারাকপুরে রবীন্দ্রপল্লির ঠাকুর পরিবারে।

গৃহপ্রবেশের জল ভরতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন দুই বোন
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গৃহপ্রবেশের জন্য গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে বারাকপুর মঙ্গল পান্ডে ঘাটে তলিয়ে গেলেন দুই বোন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বারাকপুরে রবীন্দ্রপল্লির ঠাকুর পরিবারে। বৃহস্পতিবার সকালে ওই দুই বোন সপরিবারে জল আনতে এসেছিলেন বারাকপুরের মঙ্গল পান্ডে ঘাটে। জল তোলার জন্য দুই বোন একইসঙ্গে স্নান করতে নামেন। একজনের নাম আঁচল ঠাকুর এবং অপরজনের কোমল ঠাকুর। একজনের বয়স কুড়ি, আরেকজনের ১৮। পরিবারের বাকি সদস্যরা গঙ্গার ঘাটেই বসেছিলেন। তাঁদের চোখের সামনেই হঠাৎ ডুবে যান দুই বোন। এরপর বেলার দিকে কোমল ঠাকুরের মৃতদেহ উদ্ধার হয় অন্নপূর্ণা মন্দিরের সামনে রাসমণি ঘাট থেকে। খবর লেখা পর্যন্ত দ্বিতীয়জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা আসেন। নিখোঁজ যুবতীর সন্ধানে গঙ্গায় তল্লাশি চালাচ্ছেন তাঁরা।

Advertisement

ঠাকুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবীন্দ্রপল্লিতে নতুন বাড়ি তৈরি করা হয়েছে। আজ, শুক্রবার সেই বাড়ির গৃহপ্রবেশ ছিল। তার জন্য পরিবারের সদস্যরা গঙ্গায় স্নান করতে এসেছিলেন। গঙ্গা থেকে মাটি এবং জল তোলার জন্য দুই বোন গঙ্গায় নেমেছিলেন। মাটি তুলতে গিয়ে ডুব দিতেই তাঁরা স্রোতে ভেসে যান। ঘটনার ধাক্কায় শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। গৃহপ্রবেশের অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ