কোচবিহার জেলার কুচলিবাড়ি থেকে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করল পুলিস। আজ, রবিবার ধাপড়া বাজার এলাকা থেকে কুচলিবাড়ি থানার পুলিস তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই দুই রোহিঙ্গার নাম মহম্মদ রেজওয়ান এবং ফর্মিনা আখতার। পুলিসি জেরায় তারা জানিয়েছে, মায়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের কক্সবাজারের ২২নং ক্যাম্পে তারা ছিল। সম্পর্কে তারা স্বামী ও স্ত্রী।



