Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জোড়াবাগানে ২৪ ঘণ্টায় দু’জনের অন্তর্ধান, রহস্যের কিনারায় তদন্ত শুরু পুলিশের

উত্তর কলকাতায় ২৪ ঘণ্টার মধ্যে জোড়া অন্তর্ধান রহস্য। জোড়বাগান থানা এলাকা থেকেই উধাও দু’জন। তাঁদের মধ্যে একজন যুবক। অন্যজন মধ্যবয়স্ক মহিলা।

জোড়াবাগানে ২৪ ঘণ্টায় দু’জনের অন্তর্ধান, রহস্যের কিনারায় তদন্ত শুরু পুলিশের
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতায় ২৪ ঘণ্টার মধ্যে জোড়া অন্তর্ধান রহস্য। জোড়বাগান থানা এলাকা থেকেই উধাও দু’জন। তাঁদের মধ্যে একজন যুবক। অন্যজন মধ্যবয়স্ক মহিলা। দু’জনের অন্তর্ধান রহস্যের নিরিখে জোড়াবাগান থানায় পৃথক লিখিত অভিযোগ জমা পড়ে। তার ভিত্তিতে তদন্তে নেমে দু’টি অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। কীভাবে তাঁরা উধাও হলেন? কেউ বা কারা এই অন্তর্ধান রহস্যের নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে ১৭ আগস্ট রাতে। এক যুবক বাড়ি থেকে কলেজের নথি ফটোকপি করাতে যান। সেই দোকানের সামনে থেকেই তিনি বেপাত্তা হয়ে যায় বলে অভিযোগ। তাঁর নাম অভিষেক পণ্ডিত (২২)। বৈষ্ণব শেঠ লেনের বাসিন্দা তিনি। দীর্ঘক্ষণ ছেলে বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে ফোন করেন মা বিভা প্রসাদ। কিন্তু, তাঁর ফোন বন্ধ ছিল। এরপরেই থানায় যোগাযোগ করেন বিভা। পুলিশ জানায়, নিখোঁজ যুবকের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। অপহরণের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, মানিকতলা থানা এলাকার বাসিন্দা সুমিত্রা দেবনাথ (৪০)। ১৮ আগস্ট সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি নিমতলা ঘাট স্ট্রিটে যান। এরপরেই সেখান থেকে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। তাঁর পরিবারের অভিযোগ, ওই এলাকায় কাজের জন্য প্রতিদিনই যান তিনি। কিন্তু, এদিন ওই এলাকা থেকেই তাঁর আর সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, ওই এলাকা থেকেই মহিলার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা সুমিত্রার নিখোঁজ ডায়েরি রুজু করেন জোড়াবাগান থানায়। তার ভিত্তিতে লিখিত মামলা রুজু করেছে পুলিশ।   

Advertisement
সম্পর্কিত সংবাদ