Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬

বিএসএফের গুলিতে দুই পাক অনুপ্রবেশকারীর মৃত্যু, ভারতীয় দূতকে ডাকল ক্ষিপ্ত ইসলামাবাদ

গত ২ অক্টোবর দুপুরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাঞ্জাবের তরণ-তারণে দুই সন্দেহভাজন পাক অনুপ্রবেশকারীকে গুলি করে বিএসএফ।

বিএসএফের গুলিতে দুই পাক অনুপ্রবেশকারীর মৃত্যু, ভারতীয় দূতকে ডাকল ক্ষিপ্ত ইসলামাবাদ
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মোহালি: গত ২ অক্টোবর দুপুরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে পাঞ্জাবের তরণ-তারণে দুই সন্দেহভাজন পাক অনুপ্রবেশকারীকে গুলি করে বিএসএফ। এর জেরে ওই দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল ইসলামাবাদ। বিএসএফের তরফে জানানো হয়েছে, তিন পাক নাগরিক সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সেজন্য তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।  তরণতারণের ডিএসপি অতুল সোনি জানিয়েছেন, পাক ভূখণ্ড থেকে তিনজন ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ তাদের সতর্ক করলে একজন পালিয়ে যায়। অন্য দুজন সতর্কবার্তায় কর্ণপাত না করায় জওয়ানরা গুলি চালান। 

Advertisement

যদিও পাকিস্তানের দাবি, ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র দুই নাগরিকের উপর গুলি চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এমনকি পাক বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে অভিযোগ করেছে, ভারতীয় বাহিনীর তরফে জোর করে নিহত দুই পাক নাগরিককে অনুপ্রবেশকারী হিসাবে দাবি করা হচ্ছে। এই ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেও দাবি করেছে তারা। ভারতীয় রাষ্ট্রদূতের কাছে পাকিস্তান এই ঘটনার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ