Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

ডোপ টেস্টে ফেল এয়ার ইন্ডিয়ার আরও ২ পাইলট

অস্বস্তি কাটছে না এয়ার ইন্ডিয়ার। প্রাথমিক ডোপ টেস্টে পাশ করতে পারলেন না আরও দুই পাইলট। আপাতত তাঁদের বসিয়ে দেওয়া হয়েছে।

ডোপ টেস্টে ফেল এয়ার ইন্ডিয়ার আরও ২ পাইলট
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অস্বস্তি কাটছে না এয়ার ইন্ডিয়ার। প্রাথমিক ডোপ টেস্টে পাশ করতে পারলেন না আরও দুই পাইলট। আপাতত তাঁদের বসিয়ে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। গত ৪ আগস্ট এয়ার টারবুলেন্সের কবলে পড়েছিল ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দিল্লি নামার আগে আচমকা ঝাঁকুনি। প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায় বিমানটি। এই ঘটনায় ১১ জন যাত্রী এবং চারজন বিমানকর্মী আহত হন। পরে এক পাইলটের ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তাঁর শরীরে গাঁজার উপস্থিতি ধরা পড়েছিল। সেই ঘটনার পর নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি নীতি মেনে এয়ার ইন্ডিয়ার সমস্ত পাইলটের বাধ্যতামূলকভাবে ড্রাগ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৩০০ বেশি পাইলটের ডোপ পরীক্ষা হয়েছে। এই টেস্টের চূড়ান্ত রিপোর্ট আসতে মূলত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ