Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলায় আরও দুটি এসি লোকাল! শিয়ালদহ থেকে বনগাঁ-রানাঘাট রুটেও ছুটবে এসি ট্রেন

শিয়ালদহ - রানাঘাট এসি লোকাল সাফল্যের সঙ্গে যাতায়াত শুরু করতেই আরও বাংলার আরও দু'টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল।

বাংলায় আরও দুটি এসি লোকাল! শিয়ালদহ থেকে বনগাঁ-রানাঘাট রুটেও ছুটবে এসি ট্রেন
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ - রানাঘাট এসি লোকাল সাফল্যের সঙ্গে যাতায়াত শুরু করতেই আরও বাংলার আরও দু'টি রুটে শুরু হতে চলেছে এসি লোকাল।

Advertisement

সূত্রের খবরে জানা গিয়েছে, শিয়ালদহ- ভায়া বারাসত-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ- ভায়া রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন রুটে নয়া দুটি এসি লোকাল চলবে।

বিশেষ বিষয় হল, শিয়ালদহ - ভায়া রানাঘাট - কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল রুটে বেলঘড়িয়া এবং শ্যামনগর স্টেশনটিকেও যুক্ত করা হয়েছে। 

সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এই দু'টি রুটে নয়া এসি লোকাল শুরু করার কথা জানালেন। আগামী সপ্তাহে এই দু'টি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে। 

দেখে নেওয়া যাক এই দুটি ট্রেনের ভাড়া

১) শিয়ালদহ - ভায়া বারাসত - বনগাঁ- রানাঘাট

শিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকা

শিয়ালদহ - দমদম জংশন -- ৩৫ টাকা

শিয়ালদহ - দমদম ক্যান্টনমেন্ট -- ৩৫ টাকা

শিয়ালদহ - মধ্যমগ্রাম -- ৬০ টাকা

শিয়ালদহ - বারাসাত -- ৬০ টাকা

শিয়ালদহ - দত্তপুকুর -- ৮৫ টাকা

শিয়ালদহ - হাবরা -- ৯০ টাকা

শিয়ালদহ - গোবরডাঙ্গা -- ১০৫ টাকা

শিয়ালদহ - ঠাকুরনগর -- ১০৫ টাকা

শিয়ালদহ - বনগাঁ -- ১২০ টাকা

শিয়ালদহ - মাঝেরগ্রাম -- ১৩০ টাকা

শিয়ালদহ - রানাঘাট -- ১৫০ টাকা

২) শিয়ালদহ - ভায়া রানাঘাট - কৃষ্ণনগর সিটি জংশন

শিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকা

শিয়ালদহ - দমদম জংশন -- ৩৫ টাকা

শিয়ালদহ - বিধাননগর রোড -- ৩৫ টাকা

শিয়ালদহ - বেলঘড়িয়া -- ৪০ টাকা

শিয়ালদহ - সোদপুর -- ৬০ টাকা

শিয়ালদহ - খড়দহ -- ৬০ টাকা

শিয়ালদহ - বারাকপুর -- ৬০ টাকা

শিয়ালদহ - শ্যামনগর -- ৮৫ টাকা

শিয়ালদহ - নৈহাটি -- ৯০ টাকা

শিয়ালদহ - কাঁচরাপাড়া -- ৯৫ টাকা

শিয়ালদহ - কল্যাণী -- ৯৫ টাকা

শিয়ালদহ - চাকদহ -- ১০৫ টাকা

শিয়ালদহ - রানাঘাট -- ১২০ টাকা

শিয়ালদহ কৃষ্ণনগর সিটি জংশন -- ১৪০ টাকা

সময়সূচী :

১) শিয়ালদহ - ভায়া বারাসাত - বনগাঁ- রানাঘাট এসি লোকাল

রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭:১১ মিনিট নাগাদ। বনগাঁয় পৌঁছে সেখান থেকে ছাড়বে ৭:৫২ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৩৭ মিনিট নাগাদ।

শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১৪ মিনিট নাগাদ। বনগাঁ পৌঁছাবে রাত ৮:০৪ মিনিট নাগাদ। রানাঘাট পৌঁছবে রাত ৮:৪১ মিনিট নাগাদ।

২) শিয়ালদহ - ভায়া রানাঘাট - কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল

শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯:৪৮ মিনিট নাগাদ। কৃষ্ণনগর পৌঁছাবে বেলা ১২:০৭ মিনিট নাগাদ।

কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ১:৩০ মিনিট নাগাদ। শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩:৪০ মিনিট নাগাদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ