Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রমাণের অভাবে খালাস খুনে অভিযুক্ত দুই ব্যক্তি

তথ্য প্রমাণের অভাবে খুনে অভিযুক্ত দুই ব্যক্তি বেকসুর খালাস পেলেন উলুবেড়িয়া আদালতে।

প্রমাণের অভাবে খালাস  খুনে অভিযুক্ত দুই ব্যক্তি
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: তথ্য প্রমাণের অভাবে খুনে অভিযুক্ত দুই ব্যক্তি বেকসুর খালাস পেলেন উলুবেড়িয়া আদালতে। তাঁরা হলেন, লালমোহন মান্না ও শীতল মান্না। বাড়ি শ্যামপুর থানার আন্টিলা গ্রামে।

Advertisement

উলুবেড়িয়া মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (২) আত্রেয়ী মান্না চৌধুরী বৃহস্পতিবার এই রায় দেন। ২০২১ সালের ১ জুন আন্টিলা গ্রামের বাসিন্দা রবিন খদ্দারকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে লালমোহন ও শীতলের বিরুদ্ধে। পরেরদিন মৃত ব্যক্তির ছেলে গোপাল দুজনের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। কয়েকদিনের মধ্যেই দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার তিন মাসের মধ্যে পুলিশ চার্জশিট দেওয়ায় ধৃতেরা জামিন পাননি। এমনকি রায় ঘোষণার দিন পর্যন্ত দুজনে জেল হেপাজতে ছিলেন। 
২০২৪ সালের ২৬ এপ্রিল থেকে উলুবেড়িয়া মহকুমা আদালতে মামলার শুনানি শুরু হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী রেজাউল করিম বলেন, শুনানি চলাকালীন পুলিশের সাক্ষপ্রমাণে নানা অসঙ্গতি দেখা দেয়। চার্জশিটে ওই ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে মারার পাশাপাশি ছুরি দিয়ে আঘাতের কথা বলা হয়। প্রমাণ হিসাবে আদালতে একটি ছুরিও পেশ করা হয়। কিন্তু ময়নাতদন্তের রির্পোটে ছুরির আঘাতের উল্লেখ ছিল না। তিনি বলেন, সব দেখেশুনে প্রমাণের অভাবে বিচারক দুজনকে বেকসুর খালাস করে দিয়েছেন। সরকারি পক্ষের আইনজীবী পীযূষ গুহ বলেন, অভিযোগকারী যদি উচ্চতর আদালতে আপিল করতে চান, সরকার সাহায্য করবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ