Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ঘরোয়া লিগে একই গ্রুপে দুই প্রধান

বিশ্বকাপের মধ্যেই কলকাতা ফুটবলের দামামা বাজল। ঘরোয়া লিগে একই গ্রুপে মোহন বাগান ও ইস্ট বেঙ্গলকে রাখা হয়েছে।

ঘরোয়া লিগে একই গ্রুপে দুই প্রধান
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বকাপের মধ্যেই কলকাতা ফুটবলের দামামা বাজল। ঘরোয়া লিগে একই গ্রুপে মোহন বাগান ও ইস্ট বেঙ্গলকে রাখা হয়েছে। ষষ্ঠ রাউন্ডে ঘরোয়া লিগের ডার্বি। বৃহস্পতিবার লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারিত হয়। ৮-১০ জুলাইয়ের মধ্যে লিগ শুরুর পরিকল্পনা বঙ্গ ফুটবল সংস্থার। দু’টি গ্রুপের শীর্ষে থাকা তিনটি দলকে নিয়ে সুপার সিক্স অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রতিটি দলে ছ’জন ভূমিপুত্রকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ ফুটবল সংস্থা।

Advertisement

আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ঐতিহ্যশালী টুর্নামেন্টের ফাইনাল ২৩ আগস্ট। মোট ২৪ টি দল টুর্নামেন্টে অংশ নেবে। এর মধ্যে দু’টি বিদেশি দলও থাকছে। ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট। পাঁচটি শহরে একইসঙ্গে ম্যাচ হবে। কলকাতা ছাড়াও রাঁচি, শিলং, গুয়াহাটি ও ইম্ফলে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ