Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতার গেস্ট হাউসে জম্মুর দুই যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার পাঁচ

অস্ট্রেলিয়ায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কলকাতা এনে বাইপাস সংলগ্ন এক গেস্ট হাউসে জম্মুর দুই  যুবককে আটকে রেখে, মাথাপিছু ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার

কলকাতার গেস্ট হাউসে জম্মুর দুই যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার পাঁচ
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অস্ট্রেলিয়ায় চাকরি পাইয়ে দেওয়ার নামে কলকাতা এনে বাইপাস সংলগ্ন এক গেস্ট হাউসে জম্মুর দুই  যুবককে আটকে রেখে, মাথাপিছু ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল জম্মু কাশ্মীর পুলিশ। বাইপাসে প্রগতি ময়দান থানার বোট ক্লাব সংলগ্ন একটি গেস্ট হাউস থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, অপহৃত দুই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। 

Advertisement

কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে,  দিন-দুয়েক আগে স্থানীয় সূত্রে কলকাতার প্রগতি ময়দান থানার ওসি আর বিনোদ কুমার জানতে পারেন, ‘জম্মু-কাশ্মীরের দুই যুবককে কলকাতার বোট ক্লাব লাগোয়া একটি গেস্ট হাউসে জোর করে আটকে  রাখা হয়েছে।’ খবর পেয়ে, প্রগতি ময়দান থানার টিম অপহৃত তুষার চিব, মনিন্দার সিংকে প্রথমে উদ্ধার করে। পাশাপাশি, অপহরণের অভিযোগে হরিয়ানার পাঁচ দুষ্কৃতী আটক করে রাখা হয়।
এরপরই কলকাতা পুলিশ বিষয়টি জম্মু-কাশ্মীর পুলিশকে জানালে, সেখানকার পুলিশের একটি টিম কলকাতায় আসে।  প্রাথমিক তদন্তে কলকাতা পুলিশ জানতে পেরেছে, চাকরির টোপ দিয়ে অস্ট্রেলিয়ায় পাঠানোর আশ্বাস দিয়ে জম্মুর দুই যুবককে কলকাতায় এনে জোর করে আটকে রাখা হয়। এমনকি অপহৃতদের বাড়িতে ফোন করে মুক্তিপণ বাবদ ১৫ লক্ষ টাকা করে মোট ৩০ লাখ টাকা দাবি করেছিল অপহরণকারী। 
মুক্তিপণের ফোন পাওয়ার পর অপহৃত দুই যুবকের পরিবার জম্মু-কাশ্মীর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। যার ভিত্তিতে অপহরণের মামলা দায়ের করে তদন্তে নামেন জম্মু পুলিশ। শনিবার জম্মু-কাশ্মীরের পুলিশ  উদ্ধার করা দুই যুবকের পাশাপাশি ধৃত ৫ অপরহণকারীকে নিয়ে  জম্মুর উদ্দেশে রওনা দিয়েছে। 

সম্পর্কিত সংবাদ