Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

এভারেস্ট জয়ের পর অবতরণের সময় বিপর্যয়, মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর

মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী। শুক্রবার নেপাল সরকার এই তথ্য জানিয়েছে। মৃত দুই পর্বতারোহীর নাম অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে।

এভারেস্ট জয়ের পর অবতরণের সময় বিপর্যয়, মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর
  • ২২ মে, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

কাঠমাণ্ডু, ২২ মে: মাউন্ট এভারেস্ট জয় করে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী। শুক্রবার নেপাল সরকার এই তথ্য জানিয়েছে। মৃত দুই পর্বতারোহীর নাম অরুণ কুমার তিওয়ারি ও সন্দীপ আরে। জানা গিয়েছে, শিখর জয় করার পর নামার সময়ই তাঁরা দু’জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেপালের ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন’ এর তরফে জানা গিয়েছে, শেরপারা দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং তাঁদের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

Advertisement

নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, বুধবার এভারেস্টের সফল আরোহণ করেছিলেন সন্দীপ। এরপর বৃহস্পতিবার নেমে আসার সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতের দিকে শেরপারা একটি উদ্ধার অভিযান শুরু করেন। এভারেস্টের 'ব্যালকনি' এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় সন্দীপকে। এরপর তাঁকে সাউথ কোলে নামিয়ে আনা হয়। শেরপারা সেখানে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও সন্দীপকে বাঁচানো সম্ভব হয়নি। অপরদিকে, অরুন তিওয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ এভারেস্টের চূড়ায় পৌঁছে ছিলেন। একইভাবে নামার সময় তিনিও অসুস্থ হয়ে পড়েন। গাইডরা তাঁকে নামিয়ে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয় তাঁরা। নামিয়ে আনার সময়ই মৃত্যু হয় অরুনের। চলতি মরশুমে এভারেস্ট অভিযানে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে ছিল তিন নেপালি পর্বতারোহী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ