• ‘মালামাল উইকলি’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। সূত্রের খবর, মুখ্য চরিত্রে কাজ করার প্রস্তাব গিয়েছে রবিনা ট্যান্ডন ও পরিণীতি চোপড়ার কাছে। তাঁরা চিত্রনাট্য শুনেছেন। পছন্দও করেছেন বলে খবর। নির্মাতাদের আশা, শীঘ্রই চুক্তিবদ্ধ হবেন দুই নায়িকা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মালামাল উইকলি’ পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন। তবে সিক্যুয়েল পরিচালনার দায়িত্বে তিনি থাকছেন না। ছবিটি পরিচালনা করবেন ‘তেরে বাতোঁ ম্যায় অ্যায়সে উলঝা জিয়া’র পরিচালক অমিত জোশী। সূত্রের খবর, রবিনা, পরিণীতি ছাড়াও ছবিতে কাজ করবেন পরেশ রাওয়াল। বাকি চরিত্রদের কাস্টিং চলছে পুরোদমে।



