কংগ্রেসে যোগদান দু’জন  প্রাক্তন মেয়র পারিষদের
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই প্রাক্তন মেয়র পারিষদ সঞ্চিতা মণ্ডল ও ফারজানা চৌধুরী বুধবার যোগ দিলেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হাত চিহ্নের পতাকা সঞ্চিতা ও ফারজানার হাতে তুলে দিয়ে দলে তাঁদের স্বাগত জানান। শুভঙ্করের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে যে আন্দোলন হচ্ছে, তাতে শামিল হতেই দুই প্রাক্তন মেয়র পারিষদ কংগ্রেসে শামিল হলেন। তাঁদেরকে আমরা কংগ্রেস পরিবারের সদস্যা করেছি। আগামীদিনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা পথে নামবেন। এদিন যোগদান পর্বে হাজির ছিলেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার। মধ্য কলকাতায় কাউন্সিলার হিসাবে যথেষ্ট পরিচিত মুখ সঞ্চিতা ও ফারজানা। প্রাক্তন দুই কাউন্সিলারকে ফের পুরভোটের ময়দানে দেখা যেতে পারে বলেই খবর। পুজোর পর কলকাতা পুরসভায় ভোটের সম্ভাবনা রয়েছে। তার আগে এখন থেকেই ঘর গোছাচ্ছে কংগ্রেস। সদ্য সমাপ্ত নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে। কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আগামী দিনে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলে স্থির বিশ্বাস বিধান ভবনের নেতাদের।

Advertisement