Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

কমিশনারদের বিরোধিতায় সায় ২ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের

ফর্ম ৬-এর মাধ্যমে নতুন ভোটারদের নাম যুক্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তকে অবৈধ ও অননুমোদিত বলে দাবি করেছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি।

কমিশনারদের বিরোধিতায় সায় ২ প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনারের
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফর্ম ৬-এর মাধ্যমে নতুন ভোটারদের নাম যুক্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্তকে অবৈধ ও অননুমোদিত বলে দাবি করেছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি। তাঁদের বক্তব্য ছিল, অবিলম্বে এই নিয়ম প্রত্যাহার করা উচিত। যাতে নতুন ভোটদাতারা হেনস্তার শিকার না হয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এমন তথ্য সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে। বুধবার তাঁদের সমর্থন করেই সুর চড়ালেন দুই প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত ও  এসওয়াই কুরেশি। রাওয়াতের কথায়, এসআইআর ভোটারদের মনে ভীতি সঞ্চারকারী এক ‘ফ্রাঙ্কেনস্টাইন’। ভোটার রেজিস্ট্রেশনের ফর্ম ৬- এ আনা পরিবর্তনগুলিও সম্পূর্ণ ভুল ও বেআইনি। 

Advertisement

কটাক্ষ করেছেন আর এক প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশিও। ত্রুটিপূর্ণ সংশোধনী 
প্রক্রিয়ায় তৈরি ভোটার তালিকা দিয়ে আদৌ নির্বাচন সম্ভব? প্রশ্ন তুলেছেন কুরেশি। তাঁদের সাফ বক্তব্য,এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনে এমন ঘটনা হয়ত খুব কমই ঘটেছে।
উল্লেখ্য, ফর্ম ৬ ব্যবহার করে ভোটার তালিকায় নতুন নাম তোলার আরজি জানানো হয়। এবার সেই ফর্মে নতুন ভোটারদের জানাতে হয়েছে যে, আগের এসআইআর-এ বাবা বা দাদুর নাম রয়েছে কি না। এই সংক্রান্ত পরিবর্তন নিয়েই বিতর্ক বাঁধে কমিশনের অন্দরে।

Advertisement
সম্পর্কিত সংবাদ