Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী

ডানকুনির মৃগালার একটি গেস্টহাউস সংলগ্ন এলাকা থেকে দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডানকুনির মৃগালার একটি গেস্টহাউস সংলগ্ন এলাকা থেকে দুই দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আজমত ও সনু কুমার। সনু বিহারের বাসিন্দা হলেও ডানকুনিতে ভাড়া থাকতেন। তিনি পেশায় গাড়িচালক। অন্যদিকে, আজমত বেহালর তারাতলার বাসিন্দা। চন্দননগর কমিশনারেটের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস বলেন, শনিবার রাতে নির্দিষ্ট সূত্রে খবর এসেছিল। তারপরেই অভিযান করা হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ