সংবাদদাতা, রামপুরহাট: আজ, বৃহস্পতিবার রামপুরহাট স্টেশন সংলগ্ন পুখুরিয়া গ্রামের কাছে ডাউন লাইনে একই পরিবারের দুই সদস্যের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুদীপ লেট এবং সুচিত্রা লেট। এদিন সকালে স্টেশন সংলগ্ন পুখুরিয়ায় ডাউন লাইনের উপরেই দুটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশকে। ঘটনাস্থলে আসে রামপুরহাট রেল পুলিশ।



