Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ফল-সব্জির পেটির আড়ালে ও কী!  জামুড়িয়ায় চক্ষু চড়কগাছ পুলিসের

ফল ও সব্জির পেটির আড়ালে বিপুল গাঁজা পাচারের চেষ্টা। বিশেষ তৎপরতার সঙ্গে সেই চেষ্টা বানচাল করলো পুলিস। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়।

ফল-সব্জির পেটির আড়ালে ও কী!  জামুড়িয়ায় চক্ষু চড়কগাছ পুলিসের
  • ১৬ জুন, ২০২৫ ১৩:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ফল ও সব্জির পেটির আড়ালে বিপুল গাঁজা পাচারের চেষ্টা। বিশেষ তৎপরতার সঙ্গে সেই চেষ্টা বানচাল করলো পুলিস। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায়। পুলিসের জালে দুই মাদক পাচারকারী। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৯০ কিলো গাঁজা। ধৃতদের মধ্যে একজন ওড়িশার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Advertisement

ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাঁজা লরিতে করে বাংলায় আনা হচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল পুলিস। রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়ার চাঁদা সার্ভিস রোডের কাছে ওঁত পেতে বসে ছিলেন উর্দিধারীরা। এই দলে ছিল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং জামুড়িয়া থানার পুলিস। গোপন তথ্য অনুযায়ী সন্দেহজনক একটি পিকআপ ভ্যান আটক করেন পুলিসকর্মীরা। শুরু হয় তল্লাশি। প্রাথমিকভাবে দেখলে মনে হবে গাড়িতে করে ফল ও সব্জি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তার আড়ালেই উদ্ধার হয় কেজি কেজি গাঁজা। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছে, ওড়িশা থেকে এই গাঁজা আনা হচ্ছিল। কোথায় এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ