Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ধনেখালি ও দাদপুরে দু’টি পৃথক মামলায় গ্রেপ্তার দুই

শুক্রবার ধনেখালি ও দাদপুর দু’টি পৃথক মামলায় গ্রেপ্তার করা হল দু’জনকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী  গণ্ডগোলের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধনেখালি থানার পুলিশ। ধৃতের নাম শেখ সবেদ আলি। বাড়ি ধনেখালি থানার অনন্তপুর।

ধনেখালি ও দাদপুরে দু’টি  পৃথক মামলায় গ্রেপ্তার দুই
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: শুক্রবার ধনেখালি ও দাদপুর দু’টি পৃথক মামলায় গ্রেপ্তার করা হল দু’জনকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী  গণ্ডগোলের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধনেখালি থানার পুলিশ। ধৃতের নাম শেখ সবেদ আলি। বাড়ি ধনেখালি থানার অনন্তপুর।

Advertisement

ধনেখালির অনন্তপুর গ্রামের বাসিন্দা আলি আকবর মণ্ডলের অভিযোগ, ২০২১ সালে বিধানসভা ভোটের পর জোর করে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে। হুমকি দেয় এবং লোহার রড দিয়ে মারধর করে। জিনিসপত্র ভাঙচুর করে এবং সোনার গয়না নিয়ে চম্পট দেয়। অবশেষে প্রায় পাঁচবছর পরে গ্রেপ্তার হল অভিযুক্তদের মধ্যে একজন।
অন্যদিকে, দাদপুরে জমি দখল, খুনের চেষ্টা ও  শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ মে জমি জবরদখলের চেষ্টা, শারীরিক নির্যাতন, খুনের চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু হয়। দাদপুর থানার পুলিশ অভিযুক্ত কাশীনাথ ঘোষকে গ্রেপ্তার করে। ধৃত কাশীনাথ দাদপুর থানার সাটিথান পঞ্চায়েত সদস্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ