Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নদীতে ভেসে আসা দেহের গয়না চুরি, নেপালে গ্রেপ্তার ২

হড়পা বানে বিধ্বস্ত নেপাল। মুহূর্তে মুহূর্তে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমাঝে অমানবিক ঘটনার সাক্ষী থাকল ভরতপুর। নারায়ণী নদীতে ভেসে আসা মৃতদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

নদীতে ভেসে আসা দেহের গয়না চুরি, নেপালে গ্রেপ্তার ২
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: হড়পা বানে বিধ্বস্ত নেপাল। মুহূর্তে মুহূর্তে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এরইমাঝে অমানবিক ঘটনার সাক্ষী থাকল ভরতপুর। নারায়ণী নদীতে ভেসে আসা মৃতদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার ভরতপুর মেট্রোপলিটন সিটির পোখারা বাস পার্কের কাছে তাঁদের পাকড়াও করা হয়। ধৃতদের নাম মদন গুরুং ও উমেশ চৌধুরী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। স্থানীয় লোকজন ও নেটিজেনদের একাংশের কথায়, এমন ভয়াবহ পরিস্থিতিতে এই ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। চিতওয়ানের পুলিশ সুপার রামেশ্বর পৌড়েল জানান, ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ