Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেক থেকে গাড়ি ছিনতাই করে পালানোর পথে ক্যানিংয়ে গ্রেপ্তার ২

চালককে মারধর ও খুনের হুমকি দিয়ে গাড়ি ছিনতাই করে পালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

সল্টলেক থেকে গাড়ি ছিনতাই করে পালানোর পথে ক্যানিংয়ে গ্রেপ্তার ২
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চালককে মারধর ও খুনের হুমকি দিয়ে গাড়ি ছিনতাই করে পালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জিপিএস ট্র্যাকারের সাহায্যে উদ্ধার হয় গাড়িটিও। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার শ্মশান এলাকায়। 

Advertisement

মঙ্গলবার বিকালে সেক্টর ৫ থেকে মিসবাউল ইসলাম গাজি নামে এক চালকের গাড়ি ভাড়া নিয়েছিলেন পাঁচজন। মিসবাউলই গাড়ির মালিক। সল্টলেক থেকে খেয়াদহ যাওয়ার কথা বলেন যাত্রীরা। সেখানে একজনকে নামানোর কথা জানানো হয় তাঁকে। রাতে খেয়াদহ আসার পর সবাই গাড়ির বাইরে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন। অভিযোগ, তখনই আচমকা চালককে পিছন থেকে ঘাড়ে আঘাত করে খুনের ভয় দেখান ওই যাত্রীরা। প্রাণ ভয়ে তিনি গাড়ির চাবি দিয়ে দেন। সকালে পুলিশে অভিযোগ জানান।  মিসবাউল বলেন, যেখানে গাড়ি থামিয়েছিলাম সেটা নির্জন এলাকা ছিল। ওরা চলে যাওয়ার পর প্রায় এক কিলোমিটার দৌড়েছি। কাউকে পাইনি। গাড়িতেজিপিএস ট্র্যাকার ছিল। সেটা আমার ফোনের মাধ্যমে ট্র্যাক করা যায়। তা দেখে ভোরের দিকে জানতে পারি, গাড়িটি ক্যানিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেই মত সকালে সেখানে এসে ট্রাফিক পুলিশকে বিষয়টি জানাই। অভিযোগ শোনার পর ক্যানিং থানার একটি দল এলাকা ঘিরে শুরু করে তল্লাশি। শেষমেশ ক্যানিং শ্মশানের কাছে গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু তাতে কেউ ছিল না। পুলিশ আশপাশে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে গাড়ির কাছে হাজির হন দুজন। তখনই পুলিশ তাঁদের ধরে ফেলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ