Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধারের টাকা শোধ না করায় অপহরণ, গ্রেপ্তার দুই

সাড়ে ছ’লক্ষ টাকা ধার নিয়েছিলেন লোহার স্ক্র্যাপ ব্যবসায়ী। টাকা ফেরত না দেওয়ায় তাঁকে অপহরণ করে আটকে রাখল দুই অভিযুক্ত। তদন্তে নেমে সোনারপুর থানা এলাকা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিস।

ধারের টাকা শোধ না করায় অপহরণ, গ্রেপ্তার দুই
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাড়ে ছ’লক্ষ টাকা ধার নিয়েছিলেন লোহার স্ক্র্যাপ ব্যবসায়ী। টাকা ফেরত না দেওয়ায় তাঁকে অপহরণ করে আটকে রাখল দুই অভিযুক্ত। তদন্তে নেমে সোনারপুর থানা এলাকা থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিস। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। ধৃতদের নাম সামির শেখ ও সঞ্জয় তাঁতি। রবীন্দ্রনগর ও সোনারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পাটুলি থানার পুলিস। সূত্রের খবর, সোমবার স্ক্র্যাপ ব্যবসায়ীকে তাঁর দোকান থেকে অপহরণ করা হয়। বাইকে চাপিয়ে তাঁকে তুলে নিয়ে যায় দুই অভিযুক্ত। সোনারপুরের একটি দোকানে ব্যবসায়ীকে আটকে রাখা হয়। এরপরে তাঁর স্ত্রীকে ফোন করে সাড়ে ছ’ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পুলিসে অভিযোগ করেন স্ত্রী। এরপরেই মোবাইল লোকেশন ট্র্যাক করে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ