Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আলুর বস্তায় লুকিয়ে ১৩৬ কেজি গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার দুই

গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল। আলুর বস্তার ভিতরে লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল।

আলুর বস্তায় লুকিয়ে ১৩৬ কেজি গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার দুই
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিস বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল। আলুর বস্তার ভিতরে লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল। এ ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম সামসুর আলম এবং নারসাদ আলি। এদের মধ্যে প্রথমজন গাড়ির চালক। দু’জনেরই বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। একটি পিকআপ ভ্যানে আলুর বস্তার ভিতরে এই গাঁজা পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১৩৬ কেজির কিছু বেশি। যা ১৯টি প্যাকেটে রাখা ছিল। কোচবিহারের শুকটাবাড়ি সংলগ্ন এলাকা থেকে এগুলি উদ্ধার হয়। পুলিস নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। কোচবিহার জেলা থেকে গাঁজা পাচারের ঘটনায় এর আগেও বহু পাচারকারী ধরা পড়েছে। পুলিস হাজার হাজার বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করেছে। তারপরেও চোরাগোপ্তা এই ধরনের গাঁজা পাচারের ঘটনা ঘটেই চলেছে। কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ