Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরিচয় দিয়ে প্রতারণা, পুলিশের হাতে গ্রেপ্তার দুই

কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরিচয় দিয়ে পুলিশ, সরকারি কর্মচারী ও আমজনতার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরিচয় দিয়ে প্রতারণা, পুলিশের হাতে গ্রেপ্তার দুই
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরিচয় দিয়ে পুলিশ, সরকারি কর্মচারী ও আমজনতার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। মূল অভিযুক্ত ও তার শাগরেদ ওই পরিচয় দিয়ে নানাজনের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছিল বলে অভিযোগ। সোমবার রাতে অভিযুক্ত আকাশ সোনার ওরফে বিজয় ও তার সহযোগী শেখ আব্বাসউদ্দিনকে গ্রেপ্তার করেছে হেস্টিংস থানা। তাদের বিরুদ্ধে প্রতারণা,  ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে একটি গাড়িকে আটক করে ট্রাফিক গার্ড। কর্তব্যরত সার্জেন্টের নজরে আসে, গাড়ির ভিতরে জলপাই রঙের পোশাক পরে এক ব্যক্তি বসে রয়েছেন। কিন্তু তাঁর আচার আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশকর্মীরা জানতে চান, তাঁর কোথায় পোস্টিং? জবাবে অসংলগ্ন কথাবার্তা বলায় খবর দেওয়া হয় হেস্টিংস থানায়। থানার অফিসাররা গাড়ি সহ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ওই ব্যক্তি কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করেন না। সশস্ত্র বাহিনীর পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। কোথাও নিজেকে সিআরপিএফের জওয়ান, আবার কোথাও সিআইএসএফের জওয়ান বলে পরিচয় দেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুবিধা নিয়ে যাচ্ছে। রাস্তায় বিভিন্ন ছাড় নিচ্ছে। এমনকি, সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করেছেন। এরপরই অভিযুক্ত আকাশ ও তার সহযোগী আব্বাসউদ্দিনকে গ্রেপ্তার করে হেস্টিংস থানা। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ