Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬

নাসিকে জোড়া ভূমিকম্পে একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে স্থানীয়রা

জোড়া ভূমিকম্পে কেপে উঠল মহারাষ্ট্রের নাসিক। আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে

নাসিকে জোড়া ভূমিকম্পে একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে স্থানীয়রা
  • ৯ আগস্ট, ২০২৬ ১২:৫৬
Prefer us on Google

মুম্বই, ৯ আগস্ট: জোড়া ভূমিকম্পে কেপে উঠল মহারাষ্ট্রের  নাসিক। আতঙ্ক ছড়াল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রথমে গতকাল রাতে প্রায় ১০টা নাগাদ ৪.৩ মাত্রায় কেপে ওঠে নাসিক। এরপর আজ রবিবার ভোর প্রায় ৫টায় ফের আফটার শকে কেপে ওঠে ওই এলাকা। রিখটার স্কেলে যার মাত্রা ৩.৩। এনসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভানওয়াড় এলাকায়, মাটি থেকে প্রায় ৫ কিলোমিটার গভীরে। মহারাষ্ট্র-গুজরাত সীমান্তের হাটগড় পর্বতশ্রেণীর কাছেই এই এলাকা। এই বিধ্বংসী কম্পনের জেরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নাসিক শহর ছাড়াও সুরগানা, কালওয়ান, দেওলা, চান্দওয়াড়, পেঠ, দিণ্ডোরি, নিপাড সহ বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশিরভাগই  নিরাপত্তার জেরে বাড়ি থেকে বেরিয়ে আসেন। এছাড়াও জানা গিয়েছে, ভূমিকম্পে কেপে ওঠা এলাকার মধ্যে কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।  কম্পনের পর এলাকার বিভিন্ন বাঁধও পরিদর্শন করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের দাবি, বাঁধগুলিতে কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি এখনও পর্যন্ত। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ