Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খুলে গেল তুরতুরি চা বাগান

সোমবার শ্রমদপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার প্রত্যাশা মতোই খুলে গেল তুরতুরি চা বাগান। দুর্গাপুজোর আগে বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিকরা।

খুলে গেল তুরতুরি চা বাগান
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার শ্রমদপ্তরের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার প্রত্যাশা মতোই খুলে গেল তুরতুরি চা বাগান। দুর্গাপুজোর আগে বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিকরা। কিন্তু এদিন কোনও কাজ হয়নি। কারণ, ত্রিপাক্ষিক বৈঠকে এদিন বাগান খোলার দিন বকেয়া একটি মজুরি দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। সেই মজুরির টাকা এদিন শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে অনেকটা দেরি হয়ে যায়। যার ফলে এদিন আর কোনও কাজ হয়নি।

Advertisement

আজ, বুধবার থেকে বাগানে পুরোদমে কাজ শুরু হবে। ইন্ডিয়ান টি প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের ডুয়ার্স ব্রাঞ্চের মুখপাত্র রামঅবতার শর্মা বলেন, কথা মতো মঙ্গলবার বকেয়া মজুরি দিতে একটু দেরি হয়েছে। তার জন্যই শ্রমিকরা এদিন আর কাজে যোগ দেননি। সোমবারের বৈঠকে ঠিক হয়েছিল বকেয়া একটি মজুরি মঙ্গলবার মিটিয়ে দেবে মালিকপক্ষ। বকেয়ার বাকি অংশ বাগান খুললে নিয়মিত মজুরির সঙ্গে দেওয়া হবে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, মজুরির টাকা পেতে দেরি হওয়ায় মঙ্গলবার শ্রমিকরা কাজে যেতে চাননি। তবে পরে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আজ, বুধবার থেকে কাজ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ