Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ড্রোন হামলায় ক্ষতি তুরস্কের ট্যাঙ্কারে

কৃষ্ণসাগরে বসফরাস প্রণালীর কাছে তুরস্কের তেলবাহী ট্যাঙ্কারে হামলা। রবিবার রাশিয়া থেকে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে রওনা দিয়েছিল আল্টুরা নামে জাহাজটি।

ড্রোন হামলায় ক্ষতি তুরস্কের ট্যাঙ্কারে
  • ২৭ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

ইস্তানবুল: কৃষ্ণসাগরে বসফরাস প্রণালীর কাছে তুরস্কের তেলবাহী ট্যাঙ্কারে হামলা। রবিবার রাশিয়া থেকে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টন অপরিশোধিত তেল নিয়ে রওনা দিয়েছিল আল্টুরা নামে জাহাজটি। বৃহস্পতিবার আমচকা সেটি লক্ষ্য করে নাভাল ড্রোন হামলা চালানো হয়। এই ঘটনায় জাহাজের ব্রিজ ও ইঞ্জিন রুমের ক্ষতি হয়েছে। তবে ২৭ জন কর্মী নিরাপদে রয়েছেন বলে খবর। তুরস্কের পরিবহণমন্ত্রী আবদুল কাদির উরালোগলু জানান, সম্ভবত কোনো মানবহীন জলযান থেকে ওই হামলা চালানো হয়েছিল। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জাহাজটিকে অকেজো করতেই ইঞ্জিন রুম লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আমাদের প্রযুক্তিবিদদের একটি দল। তেল সংস্থার মালিকের নাম এখনও জানা যায়নি। তবে সংস্থাটি তুরস্কের।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ