Bartaman Logo
১৫ জুন, ২০২৬

ল্যান্ডিংয়ের সময় বিমানের চাকায় আগুন, দুর্ঘটনার কবলে বিমান

বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, আজ সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তজার্তিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করে

ল্যান্ডিংয়ের সময় বিমানের চাকায় আগুন, দুর্ঘটনার কবলে বিমান
  • ১১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

কাঠমান্ডু, ১১ মে: বড় দুর্ঘটনা থেকে রেহাই পেল যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, আজ সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তজার্তিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করে। রানওয়েতে  নামার পরই বিমানের চাকায় আচমকা আগুন লাগে। এরপর আগুন দেখে পুলিশ ও বিমানবন্দর কতৃপক্ষ বিমানের সামনে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। শেষ পর্যন্ত তাদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনের জেরে সেই সময়েই সমস্ত যাত্রীকে  বিমান থেকে নামিয়ে আনা হয়। যার ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছে কতৃপক্ষ। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি কতৃপক্ষ তরফে।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, এদিন ফ্লইিটের মধ্যে ছিল মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য। যাত্রীদের তালিকা দেখে জানা গিয়েছে রাষ্ট্রপুঞ্জের কয়েকজন আধিকারিক ছিল তার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে দেখা গিয়েছে অবতরণের সময় গিয়ারে আগুন জ্বলে ধোয়া বেরোতে শুরু করে বিমানটি থেকে। এই ঘটনার জেরে সাময়িক ভাবে বন্ধ রাখা হয় ত্রিভুবন বিমানবন্দরের  রানওয়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।  তবে ঠিক কী কারণে আগুন লাগে তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ