Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

দুর্ঘটনাগ্রস্ত বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল না, দাবি তুরস্কের সংস্থার

গুজরাতে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এআই-৭১৭ বিমানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল তুরস্কের একটি সংস্থা। ভয়াবহ বিপর্যয়ের পরপরই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এবার সেই খবর ভুয়ো বলে দাবি করল তুরস্ক।

দুর্ঘটনাগ্রস্ত বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল না, দাবি তুরস্কের সংস্থার
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আঙ্কারা: গুজরাতে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এআই-৭১৭ বিমানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল তুরস্কের একটি সংস্থা। ভয়াবহ বিপর্যয়ের পরপরই এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এবার সেই খবর ভুয়ো বলে দাবি করল তুরস্ক। 

Advertisement

তুরস্ক সরকারের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, ‘ভারত-তুরস্ক সম্পর্ক নিয়ে জনমানসে নেতিবাচক ভাবনা তৈরির জন্য এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে। এয়ার ইন্ডিয়ার সঙ্গে টার্কিস টেকনিকের ২০২৪ ও ২০২৫— পরপর দু’বছর চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী কেবল বি-৭৭৭ জাতীয় বিমানেরই রক্ষণাবেক্ষণ করে সংস্থাটি। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বা এআই-৭১৭ অর্থাৎ যে বিমানটি দুঘর্টনার মুখে পড়েছে, তার রক্ষণাবেক্ষণ এই চুক্তির মধ্যে পড়ে না। এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ওই ধরনের কোনও বিমানের রক্ষণাবেক্ষণ করেনি সংস্থাটি। তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো খবরের তদন্ত করা হবে। 
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সংঘর্ষের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল তুরস্ক। পাক হামলায় ব্যবহৃত হয়েছিল তুরস্কের ড্রোন। তারপরই ১৫ মে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া নামের তুরস্কের সংস্থাটির সিকিওরিটি ক্লিয়ারেন্স বাতিল করা হয়। ভারত-তুরস্কের এই সম্পর্কের অবনতির আবহেই এয়ার ইন্ডিয়া বিমান ধ্বংসের সঙ্গে নাম জড়িয়ে পড়ে আঙ্কারার। যদিও তুরস্ক সরকার স্পষ্টই জানিয়ে দিয়েছে, ওই বিমানের সঙ্গে তাদের কোনও সংস্থার যোগ নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ