Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

'টানেল ভিউ টেকনিক'- ত্বিশা শর্মার রহস্যমৃত্যু তদন্তের নয়া হাতিয়ার

'টানেল ভিউ টেকনিক'। এবার মডেল অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যু তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিতে চলেছে।

'টানেল ভিউ টেকনিক'- ত্বিশা শর্মার রহস্যমৃত্যু তদন্তের নয়া হাতিয়ার
  • ২৯ মে, ২০২৬ ১৭:০৫
Prefer us on Google

ভোপাল, ২৯ মে: 'টানেল ভিউ টেকনিক'। এবার মডেল অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যু তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিশেষ ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিতে চলেছে। এই 'টানেল ভিউ টেকনিক' এর মাধ্যমে ত্বিশার মৃত্যুর আগের মুহূর্তগুলি ভার্চুয়ালভাবে পুনর্গঠন করার চেষ্টা করবে সিবিআই। 

Advertisement

সিবিআই সূত্রে খবর, এই টানেল ভিউ প্রযুক্তির সাহায্যে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল রেকর্ড, ওয়াই-ফাই লগ, ইন্টারনেট ব্যবহারের তথ্য, স্মার্ট ডিভাইসের ডেটা এবং ফরেনসিক ম্যাপিং বিশ্লেষণ করে ঘটনার পূর্ণ চিত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তদন্তকারীদের লক্ষ্য, ১২ মে ত্বিষার মৃতদেহ উদ্ধারের আগে ঠিক কী ঘটেছিল, তা যতটা সম্ভব নির্ভুলভাবে সামনে আনা। 

গত ১২ মে নয়ডার শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা যায়, গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে দেখা যায় ঘরের ভিতরে। এই ঘটনায় ইতিমধ্যে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। তরুণীর মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলেছেন ত্বিষার পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, বিয়ের পর থেকেই ত্বিষার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চলত। এমনকি তদন্ত প্রক্রিয়াতেও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই ত্বিশার স্বামী সমর্থ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোপালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ত্বিষার শাশুড়ি, অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিংকেও। একই দিনে সিবিআইয়ের বিশেষ দল ত্বিষার শ্বশুরবাড়িতে গিয়ে বাড়ির ডিজিটাল ম্যাপিং সম্পন্ন করে।

সিবিআইয়ের এই ডিজিটাল পুনর্গঠন পদ্ধতি তদন্তে নতুন দিশা দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, ‘টানেল ভিউ টেকনিক’-এর সাহায্যে এই বহুচর্চিত মৃত্যুরহস্যের জট কতটা খুলতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement
সম্পর্কিত সংবাদ