Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাপানের ঝড়ে পরাস্ত তিউনিসিয়া

জাপান তিউনিসিয়াকে ৪-০ গোলে পরাস্ত করে ঐতিহাসিক জয় পেল। ম্যাচে আয়াসে উয়েদা দুটো গোল করেন। বিস্তারিত জানুন।

জাপানের ঝড়ে পরাস্ত তিউনিসিয়া
  • ২১ জুন, ২০২৬ ১২:৪১
Prefer us on Google

মেক্সিকো, ২১ জুন: দুরন্ত জয় জাপানের। আজ ভারতীয় সময় রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয় আরেকটি জমজমাট ম্যাচ। নেদারল্যান্ডসকে আটকে দেওয়ার পর আজ একটি বড় জয় ছিনিয়ে নিল জাপান। আজকের গোটা ম্যাচে বলের গতি, পাসের ছন্দ সব কিছুতেই প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে ছিল জাপান। 

Advertisement

এদিন মন্টেরে স্টেডিয়ামে মুখোমুখি হয় জাপান এবং তিউনিসিয়া। আজকের ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে জাপানের দল। ম্যাচ শুরুর প্রথম ৪ মিনিটে প্রথম গোল দেয় তাঁরা। কেইটো নাকামুরার অ্যাসিস্ট থেকে  বাঁ পায়ের জোরালো শটে গোল করে ডাইচি কামাডা। এরপর আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জাপানের ফুটবলাররা। এরপর ৩১ মিনিটে দ্বিতীয় প্রচেষ্টাটি সফল হয় তাঁদের। মাঝমাঠ থেকে বল পেয়ে দৌড় শুরু করে ডিফেন্ডারদের কাটিয়ে ডি-বক্সের একটু বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন আয়াসে উয়েদা। এই গোলটি করতে সহযোগিতা করেন ইতাকুরা। প্রথমার্ধে ২-০ ফলাফল নিয়ে শেষ করে জাপান। 

দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই আরও আক্রমণাত্মক খেলা শুরু করেন তাঁরা। কিন্তু পাশাপাশি প্রথমার্ধের জেরে কিছুটা আক্রমণ বাড়ায় তিউনিসিয়া। গোলের সুযোগ বানালেও শেষ পর্যন্ত তাঁরা গোল করতে বাধা পায় জাপানের ডিফেন্ডারের কাছে। দুরন্ত আট্যাকিং খেলার সঙ্গে সঙ্গে ডিফেন্সও প্রস্তুত ছিল জাপানের। এরপর ম্যাচের ৬৯ মিনিটে আরেকটি সাফল্য পায় জাপান। মাঝমাঠ থেকে থ্রু বল পান আয়াসে উয়েদা। এরপর পাস বাড়ান জুনিয়া ইটোর দিকে, আর সেই বল পেয়েই কার্যত, তিউনিশিয়া ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল ঢোকাতেই ৩-০ গোলের লিড নিয়ে এগিয়ে যায় জাপান। কিন্তু তাতেও থেমে থাকেনি জাপানের ফুটবলাররা, ৮৩ মিনিটে শেষ সাফল্যটি পায় তারা। কাইশু সানোর ক্রস থেকে অসাধারণ হেডে গোল করেন আয়াসে উয়েদা। আজকের ম্যাচে জোড়া গোলের নায়ক তিনিই। শেষপর্যন্ত, তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল জাপান।

Advertisement
সম্পর্কিত সংবাদ