Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

টুকরো খবর

সোনার দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। এই সময়ে গ্রাহকদের জন্য গোল্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে এল তানিশক।

টুকরো খবর
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরনো সোনা বদলের সেরা সুযোগ তানিশক-এ

Advertisement

• সোনার দাম ক্রমেই ঊর্ধ্বমুখী। এই সময়ে গ্রাহকদের জন্য গোল্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে এল তানিশক। এই অফারে গ্রাহকরা সোনার সর্বোচ্চ মূল্যের হিসেবে তা বদল করতে পারবেন বলে দাবি সংস্থার। ১০০ শতাংশ স্বচ্ছতার সঙ্গে, একটুও সোনা বাদ না দিয়ে ও সর্বোচ্চ মূল্যে বদলই এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মূল কথা। সোনাকে শুধুমাত্র অলঙ্কার নয়, নিজের ফ্যাশন ও স্টাইলের অনুষঙ্গ মনে করেন যাঁরা, তাঁরা নতুন নতুন নকশার প্রতি আকর্ষিত হন প্রায়ই। তাঁদের কথা মাথায় রেখেই এই আয়োজন। ২২ ক্যারেট বা তদূর্ধ্ব খাঁটি সোনা ও ২১ ক্যারেট বা তার বেশি স্টাডেড জুয়েলারির ক্ষেত্রে এই অফার পাবেন। শোরুমেই ক্যারেটমিটারে রেখে পরীক্ষা ও গ্রাহকের সামনেই সোনা গলানোর কাজটি সারার সুযোগ থাকছে। সারা ভারতের সবক’টি শোরুমেই এই অফার মিলবে। বিয়ের মরশুমে অনেকেই পুরনো গয়না বদলে নিজের পছন্দের আধুনিক নকশা খোঁজেন। সংস্থার দাবি, এ যাবৎ প্রায় ১ লক্ষেরও বেশি হবু কনেকে পুরনো সোনা বদলে তাঁদের নিজস্ব পছন্দের নকশায় সাজিয়ে তোলা হয়েছে। শুধু তা-ই নয়, সংস্থার হিসেব অনুসারে, গোটা দেশ জুড়ে ১ লক্ষ ৭০ হাজার কেজি পুরনো সোনা বদল করেছে তারা। তাই গ্রাহকদের বিশ্বাস ও আস্থাকে পাথেয় করেই এই অফার ফের এনেছে তানিশক। 
প্রকৃতিবান্ধব ব্যবসার সুযোগ নিয়ে গ্রিন ক্লাব 
 সম্প্রতি কলকাতার একটি রেস্তরাঁয় ‘গ্রিন ক্লাব’ নামের এক সংস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সংস্থার মূল উদ্দেশ্য হল মানুষের মধ্যে প্রকৃতিবান্ধব মনোভাব তৈরি করা। আমাদের দেশে এমন অনেক ব্যবসা রয়েছে যেগুলো প্রাকৃতিক নিয়ম মেনে গড়ে উঠেছে, প্রকৃতিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। সেইসব সংস্থা ও ব্যবসাকে আরও উন্নত করার কাজে ব্রতী এই গ্রিন ক্লাব। তাদের উদ্দেশ্য আমাদের দেশে ‘ইকো-প্রেনরশিপ’ বা প্রকৃতিবান্ধব ব্যবসার ক্ষেত্রগুলো বাড়ানো ও তা উন্নত করা। ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে নতুন পোশাক তৈরি করা যায়, সেই বিষয়ে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে। আগামী দিনে এই সংস্থা অন্তত দশ হাজার গাছ লাগাবে দেশের বিভিন্ন রাজ্যে। শহর তথা গোটা দেশের আবহাওয়া দূষণ এইভাবেই কমাতে চায় তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন, চায়েগ্রামের ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায়, গ্রিন ক্লাব ওয়ারিয়র ডঃ রুবি রায় প্রমুখ। 
স্যালোঁ জেড 
উদ্বোধন দমদমে
• সম্প্রতি এয়ারপোর্ট ১ নম্বর গেটের কাছে উদ্বোধন হল বিউটি ও ওয়েলনেসের অন্যতম কেন্দ্র স্যালোঁ জেড। এই ফ্যামিলি স্যালোঁতে আধুনিক পদ্ধতিতে পেশাদার বিশেষজ্ঞদের সাহায্যে সব ধরনের ত্বক ও চুলের চিকিৎসার সুযোগ থাকবে। গ্রাহকদের ত্বক, নখ ও চুলের ধরন বুঝে কাস্টোমাইজড পরিষেবা দেওয়া হবে। সংস্থাটির উদ্বোধন করেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সংস্থার কর্ণধার রাগেশ্রী ঘোষ জানান, ‘এই সময় গ্রাহকদের এক বছরের জন্য একটি মেম্বারশিপ কার্ডও দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে এক বছর ধরে পরিষেবায় ১০ শতাংশ ছাড় পাবেন তাঁরা। এছাড়া ৯৯৯ টাকায় কিছু কম্বো অফারও চালু রয়েছে। 
ছায়া ও কায়ার খেলায় ইজেল সাজাল বিক্যাফ
• ইতালীয় শিল্পী সিমোনা ফ্রিল্লিসির ছবির প্রদর্শনী হয়ে গেল শহরে। আয়োজনে ব্রিজিং কালচার অ্যান্ড আর্ট ফাউন্ডেশন (বিক্যাফ)। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলে ‘ভাইব্রেশনস বিটুইন ইতালি অ্যান্ড ইন্ডিয়া— দ্য কনটেম্পোরারি সিন’ শীর্ষক এই প্রদর্শনী। শিল্প তত্ত্বাবধায়ক রীনা দেওয়ান ও শিল্প সমালোচক ব্রুনো কোরার তত্ত্বাবধানে সেজে উঠেছিল এই প্রদর্শনী। আয়নায় মানুষের ছায়া ও প্রতিচ্ছবি ছিল ছবির মূল বিষয়। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারত ভ্রমণকালে সিমোনার আঁকা ছবিগুলিই ঠাঁই পেয়েছিল প্রদর্শনীতে। উদ্বোধন করেন নবাব ওয়াজিদ আলি শাহের প্রপৌত্র শাহানশাহ মির্জা, পশ্চিমবঙ্গের ক্রাফটস কাউন্সিলের ক্রাফটকর্মী রুবি পাল চৌধুরী, চিত্রশিল্পী সমীর আইচ, রাজু বর্মন প্রমুখ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ