নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় গেমসে আরও একটা সফল দিন বাংলার। সোমবার টেবিল টেনিসে এল জোড়া সোনা। দিনের প্রথম সাফল্য আনলেন বাংলার মহিলা প্যাডলাররা। দলগত বিভাগের ফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সুচিত্রা, ঐহিকা ও পয়মন্তী। প্রতিপক্ষকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জেতে বাংলার মেয়েরা। সন্ধ্যায় পুরুষদের ফাইনালেও সোনা এল মহারাষ্ট্রকে হারিয়ে। অনির্বাণ, আকাশ, সৌরভের দাপটে ৩-০ ব্যবধানে উড়ে যায় প্রতিপক্ষ। সেই সুবাদে জাতীয় গেমসে টেবিল টেনিসে বজায় রইল বাংলার আধিপত্য।



