Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টটেনহ্যামকে হারাল লিভারপুল  

টটেনহ্যামকে হারাল লিভারপুল
 
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লিভারপুল-৪                                    :                                   টটেনহ্যাম -০
Advertisement
(দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জয়ী লিভারপুল)

লিভারপুল: লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে ০-১ ব্যবধানে হেরেছিল লিভারপুল। তবে বৃহস্পতিবার অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে টটেনহ্যামকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে আর্নে স্লটের দল। জয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন কডি গাকপো, মহম্মদ সালাহ, ডমিনিক সোবাসলাই ও ভার্জিল ফন ডিক।
অ্যানফিল্ডে বৃহস্পতিবার প্রথম মিনিট থেকেই একচেটিয়া দাপট ছিল লিভারপুলের। ৩৪ মিনিটেই হোম টিমকে কাঙ্ক্ষিত লিড এনে দেন গাকপো। ডান দিক থেকে সালাহর বাড়ানো পাস থেকে লক্ষ্যভেদ ডাচ ফোরয়ার্ডের। অর্থাত্, সার্বিকভাবে সেমি-ফাইনালের স্কোর দাঁড়ায় ১-১। এরপর ৫১ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে দলকে এগিয়ে দেন মহম্মদ সালাহ। এই পর্বে ঘুরে দাঁড়াতে পাল্টা আক্রমণের পথ বেছে নেয় টটেনহ্যাম। কিন্তু লাভের লাভ হয়নি। উল্টে ৭৫ মিনিটে সোবাসলাইয়ের গোলে কার্যত ফাইনালে টিকিট নিশ্চিত হয়ে যায় লিভারপুলের। আর ৮০ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন ভার্জিল ফন ডিক।
Advertisement
সম্পর্কিত সংবাদ