Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

টটেনহ্যামকে হারাল আর্সেনাল

টটেনহ্যামকে হারাল আর্সেনাল
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
লন্ডন: প্রিমিয়ার লিগ খেতাবি লড়াইয়ে লিভারপুলের উপর চাপ বজায় রাখল আর্সেনাল। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় ছিনিয়ে নিল মিকেল আর্তেতা ব্রিগেড। বুধবার ঘরের মাঠে গানারদের হয়ে জাল কাঁপান লিয়ান্ড্রো ট্রোসার্ড। অপর গোলটি ডমিনিক সোলাঙ্কের আত্মঘাতী। টটেনহ্যামের একমাত্র গোলদাতা সন হিউং-মিন। এই জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে তারা। পক্ষান্তরে, হেরে ১৩ নম্বরে নামল টটেনহ্যাম (২১ ম্যাচে ২৪ পয়েন্ট)। বুধবার ঘরের মাঠে দুরন্ত ফুটবল মেলে ধরে আর্সেনাল। পিছিয়ে পড়ে আক্রমণে ঝড় তোলেন হাভার্ট-স্টার্লিংরা। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারত এমিরেটস স্টেডিয়ামের ক্লাবটি। তবে ম্যাচ শেষে ছেলেদের প্রশংসার ভরিয়ে দেন কোচ আর্তেতা।
Advertisement
সম্পর্কিত সংবাদ