লন্ডন, ৭ ডিসেম্বর: ইংরেজদের হাত ধরেই আজ সারা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। ভারত আজ বিশ্বে ক্রিকেটের তাবড় শক্তি হলেও ইংল্যান্ডকে অস্বীকার করার কোনও উপায় নেই। শনিবার ওয়েলিংটনের টেস্ট চলাকালীন নয়া রেকর্ড গড়ল ইংল্যান্ড টিম। নিউজিল্যান্ড সফরে গিয়ে দ্বিতীয় টেস্ট চলাকালীন সর্বপ্রথম ৫ লক্ষ রান করার রেকর্ড গড়ল ইংরেজরা। ১০৮২তম ম্যাচে এসে এই রেকর্ড গড়েছে ইংল্যান্ড বাহিনী।
Advertisement
টেস্টে সর্বাধিক রান করার তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে অস্ট্রেলিয়ার। ক্যাঙারু বাহিনীর সংগ্রহে মোট রান রয়েছে ৪ লক্ষ ২৯ হাজার। ৮৬৮টি ম্যাচে এই রান করেছে অজিরা। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে ভারত। ৫৮৬টি টেস্ট ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ২ লক্ষ ৭৮ হাজার ৭৫১ রান।
টেস্টে সর্বাধিক রানের রেকর্ড যেমন রয়েছে ইংল্যান্ডের, তেমনই ইংরেজ ব্যাটাররাই টেস্ট ঘরানায় সবচেয়ে বেশি শতরান হাঁকিয়েছেন। ইংল্যান্ডের ক্রিকেটাররা টেস্টে এখন পর্যন্ত ৯২৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত অজি ব্যাটাররা ৮৯২টি টেস্ট সেঞ্চুরি করেছেন।