Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

তোষাখানা মামলা: ইমরান, বুশরার আর্জি খারিজ

তোষাখানা সংক্রান্ত দ্বিতীয় মামলায় খালাস চেয়ে আর্জি জানিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিলেন বিশেষ আদালতের বিচারক শাহুরুখ অর্জুমান্দ।

তোষাখানা মামলা: ইমরান, বুশরার আর্জি খারিজ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: তোষাখানা সংক্রান্ত দ্বিতীয় মামলায় খালাস চেয়ে আর্জি জানিয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিলেন বিশেষ আদালতের বিচারক শাহুরুখ অর্জুমান্দ। বিচারপতি জানান, সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।  বর্তমানে আদিয়ালা জেলে বন্দি পিটিআই প্রধান। সেখানেই যাবতীয় আয়োজন করা হয়েছিল। শুনানিতে অবশ্য উপস্থিত ছিলেন না বুশরা। এব্যাপারে ইমরানের দল পিটিআই জানিয়েছে, ‘এই মামলায় ব্যক্তিগত দিক থেকে লাভবান হননি ইমরান খান। বিষয়টি মেনে নিয়েছেন সরকারপক্ষের আইনজীবী। শুনানিও আইন মেনে হয়নি।’ পিটিআইয়ের দাবি, প্রথমে তোষাখানা সংক্রান্ত মামলা দায়ের করেছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। পরে আইন সংশোধন করে সেটি ফেডেরাল ইনভেস্টিগেটিভ এজেন্সির হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ