Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রভাসের বিয়ে?

তাঁর প্রেম নিয়ে নানা সময় নানা জল্পনা ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে এবার আর প্রেম নয়, সরাসরি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা প্রভাস। শোনা যাচ্ছে, হায়দরাবাদের এক বিশিষ্ট ব্যবসায়ীর কন্যার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন তিনি।

প্রভাসের বিয়ে?
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• তাঁর প্রেম নিয়ে নানা সময় নানা জল্পনা ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। তবে এবার আর প্রেম নয়, সরাসরি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা প্রভাস। শোনা যাচ্ছে, হায়দরাবাদের এক বিশিষ্ট ব্যবসায়ীর কন্যার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন তিনি। এর আগে অভিনেত্রী অনুষ্কা শেট্টি, কৃতী শ্যাননের সঙ্গে প্রভাসের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। প্রতিবারই সম্পর্কের কথা অস্বীকার করেছেন ৪৫ বছর বয়সি অভিনেতা। জানা গিয়েছে, অভিনেতার বিয়ের প্রস্তুতি নাকি চলছে পুরোদমে। তাঁর কাকা তথা অভিনেতা কৃষ্ণন রাজুর স্ত্রী শ্যামলা দেবী নাকি বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব নিয়েছেন। তবে কবে প্রভাস ছাদনাতলায় যাবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ