Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভরসা দিলজিতে

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ‘সর্দারজি ৩’ ছবিতে কাজ করেছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এর জেরে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা।

ভরসা  দিলজিতে
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ‘সর্দারজি ৩’ ছবিতে কাজ করেছেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এর জেরে বিতর্কে জড়িয়েছেন অভিনেতা। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লুআইসিই)-এর তরফে দিলজিতের উপরে ‘নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। এমনকী, ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় করা নিয়েও আপত্তি তুলেছিল ওই সংগঠন। যদিও প্রযোজক ভূষণ কুমারের অনুরোধে ‘বর্ডার ২’ ছবিতে কাজ করার অনুমতি পেয়েছেন দিলজিৎ। সূত্র জানিয়েছিল, প্রযোজনা সংস্থা নাকি এফডব্লুআইসিই সংগঠনের কাছে জানিয়েছিল, দিলজিতের সঙ্গে আর কোনও ছবিতে কাজ করবে না তারা। তবে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহলের তরফে জানানো হয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। দিলজিতের সঙ্গে ভবিষ্যতেও কাজ করবে ভূষণ কুমারের প্রযোজনা সংস্থা। অর্থাৎ অভিনেতাকে নিয়ে বিতর্ক দানা বাঁধলেও তাঁর কেরিয়ারে এর তেমন প্রভাব পড়বে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও অন্যান্য প্রযোজকরা কী সিদ্ধান্ত নেন, তা অনেকাংশে নির্ভর করবে ‘বর্ডার ২’ ছবির বক্স অফিসের পারফরম্যান্সের উপর।          

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ