Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

পুরনো কাস্টে আস্থা

মুম্বইয়ের অপরাধ জগৎ নিয়ে ফের ছবি তৈরি করছেন রামগোপাল ভার্মা। এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েকের বায়োপিক তৈরি করতে চলেছেন তিনি

পুরনো কাস্টে আস্থা
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• মুম্বইয়ের অপরাধ জগৎ নিয়ে ফের ছবি তৈরি করছেন রামগোপাল ভার্মা। এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েকের বায়োপিক তৈরি করতে চলেছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনেতা হর্ষবর্ধন রানে। ‘পুলিশ কোম্পানি’ নামের এই ছবির বাকি কাস্ট সামনে এল এবার। জনপ্রিয় ছবি ‘সত্যা’র কাস্টের উপরই ভরসা রেখেছেন পরিচালক। শোনা যাচ্ছে, পরেশ রাওয়াল, সৌরভ শুক্লা, মকরন্দ দেশপান্ডে থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়াও ফারদিন খানকে দেখা যাবে হর্ষবর্ধনের সহকর্মীর ভূমিকায়। পাশাপাশি থাকছেন সৌন্দর্য শর্মা। ১৯৯০ ও ২০০০-এর দশকের নানা ঘটনা পর্দায় তুলে ধরবেন রামগোপাল। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ